Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন

সৌরশক্তিচালিত প্রযুক্তি প্রান্তিক কৃষকের জন্য

Advertisement

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৌরশক্তিচালিত প্রযুক্তি প্রান্তিক কৃষকের জন্য

সৌরশক্তি ব্যবহার করে বিভিন্ন কৃষি যন্ত্র চালিয়ে দেখাচ্ছেন স্মার্ট-সিপ প্লাস প্রকল্পের গবেষকরা। রোববার ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুরে -যুগান্তর

Advertisement

কৃষিতে ডিজেলের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিশক্তি ও যন্ত্র বিভাগ এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ)। এর অংশ হিসাবে ময়মনসিংহের ভালুকায় উদ্বোধন করা হয়েছে ‘স্মার্ট-সিপ প্লাস : বাংলাদেশে সৌরচালিত সেচপাম্পের উদ্বৃত্ত শক্তির বহুমুখী ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ’ প্রকল্পের একটি প্রযুক্তি প্রদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্র। রোববার দুপুর ১২টায় ভালুকা উপজেলার ধীতপুরে এ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নতুন প্রযুক্তির ব্যবহারিক প্রদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্মার্ট-সিপ প্লাস প্রকল্প প্রধান ও যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির (বিসিইউ) অধ্যাপক ড. লিনসি মেলভিল। যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবন সংস্থা (ইউকেআরআই)-এর অধীন যুক্তরাজ্য সরকারের আয়ারটন ফান্ডের অর্থায়নে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বিসিইউ, বাকৃবি, ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট-সিপ প্লাস প্রকল্পের ইন-কান্ট্রি লিড (বাংলাদেশের প্রকল্প প্রধান) ও বিশ্ববিদ্যালয়ের কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, প্রকল্পের যৌথ প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, যৌথ প্রধান গবেষক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, যৌথ প্রধান গবেষক ও কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. আব্দুল্লাহ আল-আমিন, প্রকল্পের গবেষক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল হুদা। এছাড়া বিএডিসি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ থেকে প্রতিনিধি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি (বিসিইউ) থেকে গবেষক দল এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রদর্শন কেন্দ্রে থাকা সোলার পাম্প (সেচ যন্ত্র), হলার (ধান ভাঙানোর যন্ত্র), সোলার ড্রায়ার (ধান শুকানোর যন্ত্র) ও সোলার চালিত মাড়াই যন্ত্র চালিয়ে দেখানো হয়। সৌরশক্তি ব্যবহার করে কোন যন্ত্রটি কীভাবে কাজ করছে সেটি উপস্থিত সবার সামনে তুলে ধরেন যৌথ প্রধান গবেষক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। পরে ধীতপুরের স্থানীয় কৃষকদের দিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কৃষকরা এই প্রকল্প নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রকল্পের কাজের মাধ্যমে কীভাবে উপকৃত হচ্ছেন সেটি ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম