Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

সীমান্তে পুশইন

সংসদে আলোচনা স্থগিত করায় প্রশ্ন জামায়াত এমপির

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সীমান্তে পুশইন নিয়ে জাতীয় সংসদে একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা স্থগিত করা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাব নিয়ে রোববার আলোচনা হওয়ার কথা ছিল। প্রস্তাবটি এনেছিলেন আহমাদ বিন কাসেম।

প্রস্তাবে বলা হয়, ‘দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশইন তৎপরতার এই ক্রমবর্ধমান প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বিধায় জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টি মহান জাতীয় সংসদে আলোচনা।’ সংসদের অধিবেশনের শুরুতে রোববার বিকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান আহমাদ বিন কাসেম। তিনি বলেন, আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মূলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয় রোববার এই বিষয়টি আলোচনার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে মূলতবি শাখা থেকে জানানো হলো অনিবার্য কারণবশত প্রস্তাবটি স্থগিত করা হয়েছে। এই সদস্য বলেন, ‘আমার প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কি গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো দলীয় এজেন্ডা নয়, যেটা অনিবার্য কারণবশত এটাকে স্থগিত করতে হলো। দ্বিতীয় প্রশ্ন, এটা যে স্থগিত হলো পরবর্তীতে কবে এটা আলোচনার জন্য নির্ধারিত হবে?’

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘নোটিশটা আমার সামনেও আছে। স্থগিত একটা টেম্পোরারি মেজার। বাজেট অধিবেশন চলছে। আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল পার্ট। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার আহমাদ বিন কাসেমকে একটি চিঠি দিয়ে সংসদের মূলতবি ও অধিকার শাখা থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত এই নোটিশটির ওপর আলোচনা স্পিকার স্থগিত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম