Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য সাইফুল ইসলাম। এ বিষয়ে তিনি ৩০০ বিধিতে সংসদে বিবৃতি দাবি করেন।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাইফুল আলম খান বলেন, ‘গতকাল (রোববার) আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দুই ঘণ্টা তাকে দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমাদের কূটনীতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি দাবি করছি।’

পরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এটা পয়েন্ট অব অর্ডার হলো না। নোটিশ দিলে বিবেচনা করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম