Logo
Logo
×
   

নগর-মহানগর

জুলাইয়ের স্মৃতি ও সম্ভাবনা বিষয়ে চিত্র প্রদর্শনী শুরু

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানের দুবছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় জাদুঘরে ‘জুলাইয়ের স্মৃতি ও সম্ভাবনা’ শীর্ষক চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সাংস্কৃতিক সংগঠন সমগীতের আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী চিত্রশালায় অধ্যাপক রেহনুমা আহমেদ ও অধ্যাপক আনু মুহাম্মদ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীটির সমন্বয় করেছেন শিল্পী মোস্তফা জামান। ২৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, ছবিগুলোতে শেখ হাসিনার দুঃশাসনের শ্বাসরুদ্ধকর অবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একই সঙ্গে সম্মিলিত প্রতিরোধও চিত্ররেখায় ভাষা পেয়েছে। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার প্রতিরোধ। সেই প্রতিরোধ ও সম্ভাবনার ছবিই এখানে চিত্রায়িত হয়েছে। সমগীতের এ আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান শিল্পী অমল আকাশ। সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা বলেন, ২৪-এর অভ্যুত্থান এখনো আমাদের স্মৃতিতে জাগ্রত। এ অঞ্চলের গণমানুষের শোষণ-বঞ্চনার লড়াইয়ের যে সামগ্রিকতা, এ প্রদর্শনীতে তার বিভিন্ন দিক হাজির করা হয়েছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সমগীতের সহসভাপ্রধান বীথি ঘোষ। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন-রোকেয়া সুলতানা, শামসেত তাবরেজী, সুমন হালদার, শাওন চিশতি, সুমনা আক্তার, নাফিউজ্জামান নাফি, আফসানা শারমিন ঝুম্পা, রাসেল রানা, কাজী সালাহউদ্দিন আহমেদ, রক্তিম বিশ্বাস, অরূপ রাহী, ফেরদৌসি রীতা, নাভা মাহাজাবিন, জান্নাতুল মাওয়া, শিল্পী রডুয়া, আবুল হাসান রুবেল ও বাকী বিল্লাহ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .