Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

কুমিল্লায় তোলপাড়

ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

Advertisement

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে শীর্ষ কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের ফোনালাপ ফাঁস হয়েছে। বৃহস্পতিবার রাতে ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লাউড স্পিকারে ছাত্রদল নেতা মহসিনের সঙ্গে ফোনালাপের সময় রতন অন্য এক তরুণকে দিয়ে পুরো বিষয়টি ভিডিও করান। ফোনালাপে মিছিলে রতনের আগমন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে দুজনকে উত্তপ্ত ও আত্মপক্ষ সমর্থতামূলক নানা কথা বলতে শোনা যায়।

সংবাদ প্রকাশের পর মহসিন সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন, রতনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় নেই এবং মিছিলে রতন কীভাবে তার পেছনে এসে দাঁড়িয়েছেন জানেন না। তবে সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপ সেই দাবির বিপরীত চিত্র তুলে ধরেছে।

কথোপকথনে রতনকে বলতে শোনা যায়, ‘কিতা কইছো তুমি এইডা? তুমি আবার হুনো না ভাই...এখন কইতাছি ভাই, আমরা কি আমরার লাইগ্যানি গেছিলাম প্রোগ্রামডাত?’ জবাবে মহসিন বলেন, ‘আমি কি তোরে কইছি যে তোর লাইগ্যা আইছত, আমাগো লাইগ্যা আইছত না?...আমারে সাংবাদিকেরা ফোন দিছে। তোর ভিডিও দেইখ্যা কইতাছে-কিশোর গ্যাং, অস্ত্রধারী, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাংয়ের লিডার রতনের সাথে মহসিনকে পাওয়া গেছে।’

ফোনালাপে রতন বারবার ‘রুবেল ভাইয়ের প্রোগ্রাম’ উল্লেখ করে জানান, তিনি রুবেল ভাইয়ের ডাকেই ওই অনুষ্ঠানে এসেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, ‘রুবেল’ হলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেল। এ বিষয়ে রুবেল জানান, বড় কর্মসূচিতে তিনি অনেককে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে রতন কার সঙ্গে বা কীভাবে এসেছিলেন সে বিষয়ে তার কোনো দায় বা ধারণা নেই।

মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ফোনালাপ রেকর্ড করে ফাঁস করা হয়েছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ফোনালাপের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে জানানো হবে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপের বিষয়টি পুলিশের নজরে এসেছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির মিছিলে শীর্ষ কিশোর গ্যাং ‘আর স্কোয়াড’ বা ‘রতন গ্রুপ’-এর প্রধান রতন ছাত্রদল নেতা মহসিনের ঠিক পেছনে হেঁটে অংশ নেন। ২৫ সেপ্টেম্বর সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা। পুলিশ রতনকে হন্যে হয়ে খুঁজছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

এমপি মনিরুল হক কারিগরি শিক্ষানির্ভর শিক্ষানীতি জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

মিয়া গোলাম পরওয়ার অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

আরও পড়ুন

আশুলিয়ায় কর্মজীবী নারী হোস্টেল জায়গা গিলে খাচ্ছে প্রভাবশালীরা

জায়গা গিলে খাচ্ছে প্রভাবশালীরা

অক্ষুণ্ন রাখে মাটির উর্বরতা রাসায়নিক সার সংকটে জৈব সার যেন আশীর্বাদ

রাসায়নিক সার সংকটে জৈব সার যেন আশীর্বাদ

চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব নেই

পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব নেই

দৌলতপুরে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

দৌলতপুরে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম