Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার প্রবাসী নিহত

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকালে দেশটির পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে সেখানে কর্মরত প্রবাসী শ্রমিক রোশন আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সজিব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জুবাইলে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার বিকালে সৌদি আরবের জুবাইল শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়েছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।

স্থানীয় সংসদ-সদস্য জসিম উদ্দিন বলেন, কীভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে আমরা দূতাবাসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি। লাশ যথাসময়ে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এসএসসির পরই ঝরে পড়ছে বেশি বরিশালে ক্রমেই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী

বরিশালে ক্রমেই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থী

ছাত্রদল নেতার আহাজারি ‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’

৯ মাসে ১৯ হাজার ৮৪৬টি অগ্নিকাণ্ড, ৪৫৩ কোটি টাকা ক্ষতি

৯ মাসে ১৯ হাজার ৮৪৬টি অগ্নিকাণ্ড, ৪৫৩ কোটি টাকা ক্ষতি

কৃষি-রোবট বানিয়ে মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

কৃষি-রোবট বানিয়ে মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন মানিকগঞ্জের হাসিবুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম