Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

থানায় এমপি রুমিন-ওসির বাগবিতণ্ডায় পুলিশের জিডি

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে স্থানীয় স্বতন্ত্র সংসদ-সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার রাতে সরাইল থানায় এই জিডি করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ওইদিনের ঘটনাটি উল্লেখ করে জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। আমরা যে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটলে জিডি করে রাখি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ জানাতে নেতাকর্মীদের নিয়ে সরাইল থানায় যান এমপি রুমিন ফারহানা। তিনি ওসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ করেন। এ সময় ওসির কক্ষে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নেতাকর্মীদের দাবি-শারদীয় দুর্গাপূজার সময় নিরাপত্তা চাওয়া হলেও ওসি সংসদ-সদস্যকে নিরাপত্তা দেননি। এছাড়া তিনি নির্বাচিত সংসদ-সদস্যের কলও রিসিভ করেন না।

এ বিষয়ে সরাইল থানার ওসি বলেন, সংসদ-সদস্য রুমিন ফারহানা শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে এনেছেন আজেবাজে কথা বলার জন্য। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম। দুর্গাপূজার সময় আশুগঞ্জ ও বিজয়নগরে পুলিশ আমাকে নিরাপত্তা দিলেও সরাইলে তা দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত সহকারী ১২ বার কল করেও ওসির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ওসি আমার নিরাপত্তার ব্যবস্থা আমাকেই করতে বলেছেন। তিনি যে ব্যবহার আমার সঙ্গে করেছেন, তা একজন নির্বাচিত সংদস-সদস্যের সঙ্গে যায় না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যয় ৩০০ কোটি টাকা সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

ঝিনাইদহে ১১২৯ হেক্টর জমিতে চাষ কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কুমিল্লায় হুন্ডি রাসেলের রাজত্ব মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

সার ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম