তুরস্কে বাংলাদেশি শিক্ষক শাহেন শাহর স্বর্ণপদক লাভ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুরস্কের ইস্তাম্বুলে ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. এএফএম. শাহেন শাহ, ড. মুহাম্মদ আলী কারাবুলুত, সহযোগি অধ্যাপক ড. হাজি ইলহান ও অধ্যাপক ড. উফুক তুরেলি গঠিত একটি দল ৩২তম আন্তর্জাতিক আবিষ্কার, উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনীতে (ওঞঊঢ ২০২১) অংশ নিয়ে সেরা পুরস্কার স্বর্ণপদক লাভ করেছে। উদ্ভাবন দলটির টিম লিডার ছিলেন ড. শাহেন শাহ। উদ্ভাবনটি ছিল স্বায়ত্তশাসিত গাড়ির জন্য একটি অভিনব ক্লাস্টারভিত্তিক ম্যাক (গঅঈ) প্রটোকলের ডিজাইন এবং অপ্টিমাইজেশন, যা ড. শাহেন শাহর পিএইচডি কাজের একটি অংশ ছিল। উদ্ভাবনটির মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীর গতিশীলতার কারণে প্রতিবন্ধকতা কমিয়ে স্বায়ত্তশাসিত গাড়ির অ্যাডহক নেটওয়ার্কে (ঠঅঘঊঞ) যোগাযোগের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা এবং উচ্চতর থ্রুপুট ও কম বিলম্বের মাধ্যমে যোগাযোগের গুণগতমান উন্নত করা।
সুরক্ষা বার্তাগুলোর যোগাযোগের ক্ষেত্রে ১০০ মিলি সেকেন্ডের বেশি বিলম্ব হওয়া উচিত নয়। এই ক্লাস্টার-ভিত্তিক ম্যাক (ঈই-গঅঈ) প্রটোকলটি স্বায়ত্তশাসিত গাড়ি শিল্পের জন্য ব্যবহার করা যেতে পারে। ফোর্ড, মার্সিডিজ-বেঞ্জ, টেসলা, উবার ইত্যাদি কোম্পানি যারা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত গাড়ি চায় তারা এটি ব্যবহার করতে পারে।
এই বছর আইটেক্সের (ওঞঊঢ) ৩২ তম আসর হাইব্রিড মোডে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩-১৪ ডিসেম্বর ২০২১-এ অনুষ্ঠিত হয়। এটি উদ্ভাবকদের তাদের উদ্ভাবনগুলো উপস্থাপন করার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সংবাদ বিজ্ঞপ্তি।
