Logo
Logo
×

ওয়ানডে বিশ্বকাপ

অ্যাথলেটিক্সের ক্যাম্পে ১০ জন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

দুবার পিছিয়ে আপাতত বন্ধ রয়েছে জাতীয় সামার অ্যাথলেটিক্স। এরই মাঝে জাতীয় দলের অ্যাথলেটদের নিয়ে ক্যাম্প শুরু করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। লক্ষ্য আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো করা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০ জন অ্যাথলেটকে নিয়ে ক্যাম্প শুরু করেন জাতীয় দলের কোচ আবদুল্লাহেল কাফী ও রাজিয়া সুলতানা। তাদের মধ্যে আটজন নৌবাহিনীর এবং একজন করে সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট রয়েছেন। কোচ জেসমিন সুলতানা, ফৌজিয়া হুদা জুঁই, রফিকুল ইসলাম ও মতিউর আলম।

ক্যাম্পে অনুশীলন করা দশ অ্যাথলেট হলেন-১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার, সুমাইয়া দেওয়ান, রাকিবুল হাসান ও ইসমাইল হোসেন, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান, হাইজাম্পে রিতু আক্তার, মাহফুজুর রহমান ও উম্মে হাফসা রুমকি, লংজাম্পে ইসমাইল হোসেন এবং ডিসকাস থ্রোয়ে জাফরিন আক্তার ও জাকিয়া আক্তার।

এদিকে সিনিয়রদের পাশাপাশি চলবে জুনিয়রদের ক্যাম্পও।

শুরু হবে ১ ডিসেম্বর। দেশব্যাপী আন্তঃস্কুল ও মাদ্রাসা টুর্নামেন্ট এবং শেখ কামাল জাতীয় যুব গেমস থেকে বাছাই করা ৪০ জনকে নিয়ে ট্রায়াল অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই করে দীর্ঘমেয়াদি ক্যাম্প করবে অ্যাথলেটিক্স ফেডারেশন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম