ফার্স্ট অ্যাইড: পা মচকে গেলে করণীয়
Advertisement
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্রামের পাশাপাশি আক্রান্ত পায়ে ভর দেওয়া থেকে বিরত থাকুন। প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা তোয়ালে বরফ প্যাঁচিয়ে কয়েক ঘণ্টা পরপর ১৫-২০ মিনিট আক্রান্ত স্থানে সেঁক দিন। ফোলা কমাতে ইলাস্টিক ব্যান্ডেজ হালকা চেপে প্যাঁচিয়ে রাখুন এবং পা বালিশের ওপর উঁচুতে তুলে রাখুন। তবে তীব্র ব্যথা বা দীর্ঘস্থায়ী ফোলা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
