Logo
Logo
×
   

Advertisement

একদিন প্রতিদিন

ঢাকা : এলাকার নামকরণ (মনোয়ার খান বাজার)

Advertisement

Icon

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বারোভূঁইয়াপ্রধান ঈসা খানের অধস্তন দেওয়ান মনোয়ার খানের স্মৃতিকে কেন্দ্র করেই মনোয়ার খান বাজারটির নামকরণ হয়েছে। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, একজন প্রশাসক ও ঢাকার অন্যতম স্থাপত্যিক রূপকার। নবাবপুর এলাকার সিদ্দিক বাজার মসজিদসংলগ্ন অংশে ছিল মনোয়ার খান বাজার। ১৬৬৬ সালে শায়েস্তা খান চট্টগ্রাম অভিযানে দ্বিতীয় সেনাপতি করেন তাকে। ১৯১১ সালে প্রকাশিত ‘The Panchayat System of Dacca’ গ্রন্থে ‘মনোয়ার খান বাজার’ ও এর পঞ্চায়েতপ্রধান শেখ টুনুর নাম উল্লেখ আছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম