Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০২

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০২

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ১০২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৪৬ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় ৬৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এদের মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কমে ৫৪৮-এ দাঁড়িয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মেয়েদের ১০টি হলের মধ্যে ৯টিতে বিনা ভোটে ৫৬ জন প্রার্থী জয়লাভ করেন। এর মধ্যে বেগম সুফিয়া কামাল হলে ১০ জন, বীর প্রতীক তারামন বিবি হলে ৪ জন, রোকেয়া হলে ৪ জন, প্রীতিলতা হলে ১০ জন, নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৯ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ১ জন, বেগম খালেদা জিয়া হলে ৬ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

ছাত্রদের ১১টি হলের সবকটিতেই বিনা ভোটে জয়লাভের ঘটনা ঘটে। আ ফ ম কামালউদ্দিন হলে ৫ জন, আল-বেরুনী হলে ৫ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৮ জন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ১ জন, মওলানা ভাসানী হলে ৩ জন, মীর মশাররফ হোসেন হলে ২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৩ জন, শহীদ সালাম-বরকত হলে ৯ জন, শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৩ জন ও ২১ নম্বর ছাত্র হলে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।


Advertisement

জাকসু নির্বাচন

Advertisement

আরও পড়ুন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

হামলার আশঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম