Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিল পুলিশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিল পুলিশ

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বুধবার রাজধানীর বাড্ডায় -যুগান্তর

Advertisement

রাজধানী ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখী জুলাই ঐক্যের মিছিল উত্তর বাড্ডায় আটকে দেয় পুলিশ। বুধবার বিকাল ৩টা ৪০ মিনিটে রামপুরা ব্রিজে জড়ো হয়ে মিছিলটি ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করে। এ সময় রামপুরা-নতুনবাজার সড়কের দুদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মিছিলে জুলাই ঐক্যের নেতাকর্মীরা স্লোগান দেন-‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ভারতীয় আধিপত্য, মানি না, মানব না’। এ সময় বাড্ডা লিংকরোড ও মধ্য বাড্ডা সড়ক পুরোপুরি বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিল সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। বিকাল সাড়ে ৪টার দিকে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে এলে মিছিলটি পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, সংবাদমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের’ প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি দেয় জুলাই অভ্যুত্থানের একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, আন্দোলনকারীদের হোসেন মার্কেটের সামনে আটকে দেওয়া হয়। সেখানে তারা বক্তব্য দেন। বক্তব্য শেষ করে তারা বিকাল ৫টার কিছু আগে চলে যান। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে এ কর্মসূচির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) দুপুর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। আইভ্যাকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘নিরাপত্তার কারণে’ দিনের কার্যক্রম বন্ধের কথা বলা হয়। সেখানে আরও জানানো হয়, বুধবার ভিসা আবেদন জমার স্লট যাদের ছিল, তাদের পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

বিশ্ব বসতি দিবস আজ আবাসনের চাপে পিষ্ট মানুষ

আবাসনের চাপে পিষ্ট মানুষ

মধ্যপ্রাচ্য থেকে এলএনজি আমদানি স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

স্পট মার্কেট পরিহারে ৩ মাসে সাশ্রয় হাজার কোটি টাকা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

এক বছরে ৩৪০ কোটি টাকার অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম