Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

শ্রদ্ধা জানালেন ৩২ দেশের মিশন ও সংস্থার প্রধান

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রদ্ধা জানালেন ৩২ দেশের মিশন ও সংস্থার প্রধান

Advertisement

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানে অংশ নেন ৩২টি দেশের মিশন এবং আন্তর্জাতিক কয়েকটি সংস্থার প্রধান। তারা খালেদা জিয়ার প্রতি তাদের দেশ, সরকার ও সংস্থার পক্ষে শ্রদ্ধা জানান। এছাড়া অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডিএন ধুংগেল।

দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হয়। বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই জানাজা ও শেষবিদায় অনুষ্ঠানে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফ্রানসিস্কাস জেরারডাস ভ্যান বোমেল, লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোত্তালিব এসএম সোলাইমান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজন রাইল, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পাডিলা কেইনগলে, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, ফিলিস্তিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ আং কিয়াও মো, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগ্লি, ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো অ্যান্টোনিও, কানাডার হাইকমিশনার অজিত সিং, জাপানের রাষ্ট্রদূত সায়দা শিঞ্চি, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স, স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লারা ডে লা পেনা ফেরান্দেজ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবলো, নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রানসেন, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস, মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিম, ইরানের রাষ্ট্রদূত মানসোলর ছাভোশি, আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল উহাব সাইদানি, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হ্যারিস বিন ওসমান, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াডিয়ুপ, কাতারের রাষ্ট্রদূত সারায়া আলি এমএস আল-কাহতানি, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, বিমসটেকের মহাসচিব ইন্দ্রা মনি পান্ডে, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ফারিদ আবু হাসান এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লরসন পারচম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম