Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হচ্ছে অলআউট অ্যাকশন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজদের বিরুদ্ধে শুরু হচ্ছে অলআউট অ্যাকশন

Advertisement

চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার অলআউট অ্যাকশন নিতে যাচ্ছে। সরকারের এ পদক্ষেপ শিগগির জাতির সামনে দৃশ্যমান হবে। যার বিরুদ্ধে এ অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির প্রভাব বিস্তারের মতো কোনো পরিচয়ই কাজে আসবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র এই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অ্যাকশান প্ল্যান প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিরো টলারেন্স নীতিতে অটল। এবার যে কোনো মূল্যে দেশকে চাঁদাবাজ মুক্ত করা হবে। আপনারা খুব শিগগির এ ব্যাপারে সত্যিই দৃশ্যমান কিছু জানতে ও দেখতে পাবেন।’ এর বেশি তিনি খোলাসা করে আর কিছু বলতে চাননি। তিনি বলেন, সরকারের সামনে এ মুহূর্তে জাতীয় কিছু ইস্যু ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে বড় কাজ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক সমূলে নির্মূল করা। এ নিয়ে তারা সিরিয়াসলি কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান যুগান্তরকে বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে সরকার ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো টাইমলাইন বলতে চাচ্ছি না। তবে সরকারের অ্যাকশন প্ল্যান আরও কঠোরভাবে শিগগির দৃশ্যমান হবে।’ এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সারা দেশ থেকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাঁদাবাজদের তালিকা সংগ্রহ করা হয়। ওই তালিকায় চাঁদাবাজদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় এবং ক্ষেত্র বিশেষে ক্রাইম প্রোফাইলসহ বেশকিছু কেস স্টাডিও যুক্ত করা আছে। যেখানে অনেক প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে। তবে নানা কারণে ওই তালিকা ধরে তৎকালীন অন্তর্বর্তী সরকার তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। বর্তমান বিএনপি সরকার ওই তালিকার তথ্য যাচাই-বাছাইসহ সারা দেশ থেকে হালনাগাদ তথ্য সংগ্রহ করেছে। এছাড়া ইতোমধ্যে চাঁদাবাজির বিষয়ে যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম