Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আজ ভারতজুড়ে আন্দোলনের ডাক

মোদির আশ্বাস উপেক্ষা বিক্ষোভে উত্তাল দিল্লি

আন্দোলন চলমান থাকায় রাতে আবারও ব্যবস্থার নেওয়ার আশ্বাস * শিক্ষার্থীদের সুবিধামতো সময় ও স্থানে বসতে চায় সরকার * বুধবার রাতে সংঘাতের পর যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোদির আশ্বাস উপেক্ষা বিক্ষোভে উত্তাল দিল্লি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলা আন্দোলনে স্লোগান দিচ্ছেন ককরোচ জনতা পার্টির এক সমর্থক। বৃহস্পতিবার নয়াদিল্লির যন্তর মন্তরে -এএফপি

Advertisement

ভারতে প্রশ্নফাঁস-কাণ্ডে দ্রুত বিচার ও সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বৃহস্পতিবার সকালের সেই আশ্বাসকে আমলে না নিয়ে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। প্রতিদিন আন্দোলনের গতি বাড়ছে, আর চাপে পড়ছে মোদি সরকার। এতদিন আন্দোলনকে গুরুত্ব না দিলেও সোমবার সংসদ অভিমুখে ছাত্র-জনতার পদযাত্রার পর প্রতিবাদ কর্মসূচি ভিন্ন মাত্রা পেয়েছে। সরকার বাধ্য হয়ে এখন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। তবে শিক্ষার্থীরা নিজেদের দাবিতে অটল থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।

আন্দোলন চলমান থাকায় বৃহস্পতিবার রাতে পৃথক ভিডিও বার্তায় আবারও প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মোদি। এই নিয়ে তিনি একদিনে দুইবার শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন। দিল্লি হাইকোর্ট এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত শুনানির জন্য ‘ফার্স্ট ট্র্যাক কোর্ট’ স্থাপনের ঘোষণা দেওয়ার পর মোদি সর্বশেষ বার্তা দিলেন।

রাতে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত আড়াই মাসে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেক অপরাধী গ্রেফতার হয়েছে এবং তারা জেলে আছে। আমাদের এখন প্রধান দায়িত্ব এমন ব্যবস্থা নেওয়া, যাতে শিক্ষার্থীদের আর একটি বছর নষ্ট না হয়। শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

গত সোমবার থেকে শিক্ষার্থীদের পক্ষে রাজনৈতিক বিরোধীদের আওয়াজও চাপ বাড়াচ্ছে সরকারের ওপর। তারা সিদ্ধান্ত নিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই বিষয় নিয়ে সংসদে কোনো আলোচনা হবে না। লোকসভার কংগ্রেস সদস্য কেসি বেনুগোপাল বৃহস্পতিবার বলেন, বিরোধী নেতারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে বলেছেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা না হলে তারা কোনো আলোচনায় অংশ নেবেন না। 

বৃহস্পতিবারও লোকসভা ও রাজ্যসভা বিরোধী বিক্ষোভের দরুন দফায় দফায় মুলতবি হয়ে যায়। বিরোধীরা সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান। এতে সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও শামিল হয়েছিলেন। সংসদীয়মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বলেন, বিরোধীরা যেমন চাইবে, যেভাবে চাইবে, যতক্ষণ চাইবে সরকার আলোচনায় প্রস্তুত। তবে আলোচনার জন্য কোনো শর্ত দেওয়া চলবে না।

এদিকে প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের সমর্থনে বৃহস্পতিবার শিক্ষার্থীদের দাবি আরও জোরালো হয়েছে। ২০১১ সালে দুর্নীতি রোধে লোকপাল আইন প্রণয়নের দাবিতে মহারাষ্ট্রের এই অরাজনৈতিক জননেতা দিল্লিতে অনশন করেছিলেন। সেই নেতা বুধবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সেই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে সরকারের পতন ঘটবে না। বরং তাতে সরকার দায়বদ্ধভাবে আরও ভালো কাজ করতে পারবে।’ বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সিজেপি নেতাদের বলেছেন, তাদের সুবিধামতো যে কোনো সময় যে কোনো স্থানে সরকার আলোচনায় বসতে প্রস্তুত। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সরকারের মন্ত্রীদের বৈঠক হতে পারে। তবে এর ভেন্যু নিয়ে তথ্য প্রকাশ করা হয়নি।

ছাত্র-জনতার আন্দোলন নিয়ে টানটান উত্তেজনার মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমটি এই খবর দিয়েছে।

এর আগে সকালে শিক্ষার্থীদের প্রতি মোদি এক্স হ্যান্ডলে এক বার্তায় বলেন, দেশের যুব সম্প্রদায়ের মঙ্গল ও ভবিষ্যতের চেয়ে অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে আমরা ‘ফাস্ট ট্র্যাক’ আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স বার্তায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াসহ শিক্ষার্থীদের তিন দাবি তুলে ধরেন। এর আগে বুধবার রাতে আন্দোলনস্থল দিল্লির যন্তর মন্তরে তিন দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কিছু আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশকর্মী আহত হন। পুলিশ লাঠি চালায়। কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এজন্য আন্দোলনের প্রধান সমন্বয়ক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, ‘এতদিন ধরে আমরা যন্তর মন্তরে আন্দোলন করছি, কোনো গোলমাল হয়নি। এখন হচ্ছে। বিজেপি ও পুলিশ এসব করাচ্ছে।’ অভিজিৎ বলেন, ‘আন্দোলন দিন দিন জোরালো হচ্ছে দেখে বিজেপির নির্দেশে পুলিশ গুন্ডা পাঠিয়ে সহিংসতায় উসকানি দিচ্ছে। পাথরবোঝাই গাড়ি আনা হচ্ছে। বিজেপির লোকজন সেই পাথর ছুড়ছে।’

এদিকে আন্দোলনের প্রধান মুখ অভিজিৎ দিপকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তিনি বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে বিক্ষোভস্থল থেকে আমাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে হচ্ছে।

আন্দোলনের কারণে বুধবারের মতো বৃহস্পতিবারও দিল্লির মেট্রোর ১৬টি স্টেশন সকাল থেকে বন্ধ রাখা হয়। এ ছাড়া আন্দোলনস্থলের আশপাশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। 

এর মধ্যে পুলিশি সহিংসতার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি এই তথ্য জানায়।

দিল্লির এই আন্দোলন ইতোমধ্যে দেশটির কয়েক রাজ্যে ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ে সমাবেশ ঠেকাতে বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া পশ্চিমবঙ্গ, হরিয়ানা, মহারাষ্ট্রের কয়েকটি স্থানে বৃহস্পতিবার শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতে জাতীয় রাজনীতির সবচেয়ে বড় ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন মোদির চলতি মেয়াদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে ইন্ডিয়া জোট

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

কেন ঢাকা থেকে বারবার দিল্লিতে যান ত্রিবেদী, করেন মোদির সঙ্গে বৈঠক

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার

আরও পড়ুন

বিমানের মহাপরিকল্পনায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন বহর বাড়ছে, সক্ষমতা কোথায়

বহর বাড়ছে, সক্ষমতা কোথায়

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

শিশু একাডেমির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম