Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন

সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতে এগিয়ে চলেছে দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতে এগিয়ে চলেছে দেশ

Advertisement

রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করছে বর্তমান সরকার। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। গত এক মাসে সরকারের বহুমুখী ও কল্যাণকামী কর্মযজ্ঞ শুধু একটি নির্দিষ্ট সময়সীমার সাফল্য নয়, বরং একটি মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। 

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের গত এক মাসের উল্লেখযোগ্য পদক্ষেপ ও সাফল্যের চিত্র তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। 

মাহ্দী আমিন বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপে দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা ফিরেছে। আন্তর্জাতিক ক্রেডিট রেটিংস সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশকে ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ অবস্থানে উন্নীত করা হয়েছে। এর ফলে বৈদেশিক বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ধরনের অগ্রগতি অর্জিত হবে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য স্বস্তি ফিরেছে। 

তিনি বলেন, গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ কার্গো এলএনজি আমদানি এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষ করে আশপাশের যে কোনো দেশের তুলনায় ডিজেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। তেলের ক্ষেত্রেও বাংলাদেশ সরকার সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে যেন জনগণের ওপর চাপ না পড়ে। 

পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে। এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি এফএসআরইউকে পর্যায়ক্রমে বাড়িয়ে কীভাবে পাঁচটিতে উন্নীত করা যায়, সে পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিল্প ও কৃষির বিকাশে ভোলার চরফ্যাশনে ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। 

গত এক মাসে সরকারের ৭ পদক্ষেপ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, এই সময়ে সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা সেগুলোকে মোটামুটিভাবে সাতটি ভিন্ন ভাগে বিভক্ত করেছি। এগুলো হচ্ছে-তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি উদ্ভাবন; গণমানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন; নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন; আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা; প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক। 

তারুণ্যের ক্ষমতায়ন ও শিক্ষা খাতের সংস্কারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তরুণ সমাজ ও যুবশক্তির উন্নয়নে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার বিশেষ তহবিলে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান’ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রতি বছর ৫ হাজার তরুণকে প্রারম্ভিক মূলধন দেওয়া হবে। এছাড়া সাশ্রয়ী মূল্যে প্রান্তিক পর্যায়ে স্মার্টফোন পৌঁছে দেওয়ার নীতিগত উদ্যোগ এবং শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের সৌদি সরকারি শিক্ষাবৃত্তি এবং কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরে সুষম খাবারের রূপরেখা প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দিতে ‘জাতীয় পে স্কেল ২০২৬’ অনুমোদন করা হয়েছে, যেখানে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পর্যন্ত স্কেল নির্ধারিত হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্তদের নিট পেনশন বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বাড়িয়ে ২৫ কোটি টাকার স্থায়ী তহবিলে রূপান্তর করা হয়েছে। প্রান্তিক মানুষের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা সম্প্রসারণের কাজ চলছে।

মাহ্দী আমিন বলেন, জনস্বাস্থ্য রক্ষায় বিভাগীয় শহরগুলোতে ১৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক জেনারেল হাসপাতাল নির্মাণ এবং তৃণমূল পর্যায়ে সুলভে ডায়ালাইসিস সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ক্যাশলেস স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা, বাস টার্মিনাল স্থানান্তর এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ড্রাইভ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা দিতে প্রতি ১০ কিলোমিটার পরপর লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিত করতে ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের বিরুদ্ধে আদালত কর্তৃক মৃত্যুদণ্ড ঘোষণা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে ৬৪ জেলা সদরের থানাকে ‘জিরো কমপ্লেইন্ট’ সেবাকেন্দ্রে রূপান্তর এবং সরকারি নথিপত্রে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ সম্মানসূচক শব্দ ব্যবহারের বাধ্যবাধকতা বাতিলের প্রশংসনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আঞ্চলিক ভ্রাতৃত্ব জোরদার এবং নেপালে জরুরি মানবিক সহায়তা প্রেরণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান জবাবদিহিমূলক সরকারের সর্বোচ্চ সদিচ্ছা কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’-এই মূল মন্ত্রকে সামনে রেখে দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এক প্রশ্নের উত্তরে মাহ্দী আমিন বলেন, দেশে সারের পর্যাপ্ত জোগান রয়েছে, অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। 

তেল-গ্যাসের দাবিতে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। সরকার যেসব বিষয়কে নির্বাচনি অঙ্গীকার হিসাবে বাস্তবায়নে কাজ করছে, সেগুলো নিয়েই আবার আন্দোলন কতটা যৌক্তিক-সে প্রশ্নও তোলেন তিনি। মাহ্দী আমিন আরও বলেন, বর্তমান জ্বালানি সংকটের জন্য আগের সরকারের নীতির দায় রয়েছে-বিরোধীদলীয় নেতা সংসদে এমন বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, সরকারের জবাবদিহি নিশ্চিত করতে এবং জনসেবামূলক নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হলেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, দেশের কিছু সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া জোড়াতালির খবর দিয়ে ও ভিডিও বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তিনি বলেন, বতর্মান সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাস। অথচ এ স্বল্প সময়ের মধ্যেই সরকারকে বিব্রত করতে নানাভাবে অপচেষ্টা করা হচ্ছে।

রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। গত বিএনপি সরকারের শেষ সময় ১৭-১৮ বছর আগে একটি স্বনামধন্য জাতীয় দৈনিক তাকে নিয়ে সিরিজ নিউজ করেছিল। তারেক রহমান তখন প্রধানমন্ত্রী ছিলেন না। সরকারের উপদেষ্টাও ছিলেন না। সরকারের কোনো অংশেও ছিলেন না। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ প্রমুখ।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

ইউরোপে বৈধ পথে জনশক্তি পাঠাতে ইইউর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

আরও পড়ুন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

হামলার আশঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম