Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

বিশ্বে প্রতি পাঁচজন বেকারের ১ জন দক্ষিণ এশিয়ার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বে প্রতি পাঁচজন বেকারের ১ জন দক্ষিণ এশিয়ার

Advertisement

২০২০ সালে দক্ষিণ এশিয়ায় ৩ কোটি ৮৪ লাখ লোক বেকার থেকে যাবে। অর্থাৎ সারা বিশ্বের বেকারদের মধ্যে প্রতি পাঁচজনে একজন দক্ষিণ এশীয়। যথেষ্ট দক্ষতা সত্ত্বে মনমতো কাজ পাচ্ছেন না দক্ষিণ এশিয়ার ৭ কোটি ৮৯ লাখ তরুণ-তরুণী।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২০ সালের ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে সারা বিশ্বে বেকার লোকের সংখ্যা বাড়বে। ২০১৯ সালে সারা বিশ্বে ১৮ কোটি ৮০ লাখ বেকার ছিল। এ বছর তা বেড়ে দাঁড়াবে ১৯ কোটি ৩ লাখে। আগামী বছর তা হবে ১৯ কোটি ৪৬ লাখ।

আইএলওর বেকারের সংজ্ঞা হল- কাজ খুঁজছেন, কিন্তু সপ্তাহে এক ঘণ্টাও মজুরির বিনিময়ে কাজ করতে পারেন না, এমন ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয়। আইএলও বলছে, প্রতি পাঁচজন কর্মোপযোগী মানুষের মধ্যে তিনজন মজুরির বিনিময়ে কাজ করেন।

তবে তাদের মধ্যে ৪৫ শতাংশ কর্মজীবী মানুষ পর্যাপ্ত মজুরি পান না। তারা নিজ দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাও চাহিদামতো পান না। আইএলও আরও বলছে, পছন্দমতো ও শোভন কাজের সুযোগ সৃষ্টি করাই এখন বিশ্বজুড়ে বড় চ্যালেঞ্জ।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি বেকার থাকবে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। এই অঞ্চলে ৮ কোটি ৮৭ লাখ বেকার থেকে যাবে। এই হিসাবে দক্ষিণ এশিয়ার বেকাররাও আছেন।

এরপর আফ্রিকায় ৩ কোটি ৪১ লাখ বেকার থাকবেন। এছাড়া লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২ কোটি ৬৪ লাখ, ইউরোপে ২ কোটি ২০ লাখ, উত্তর আমেরিকায় ৭৬ লাখ, আরব দেশে ৪৮ লাখ, কেন্দ্রীয় ও পশ্চিম এশিয়ায় ৭৩ লাখ বেকার থাকবেন। আইএলওর প্রতিবেদনে দেশভিত্তিক শ্রমশক্তি, কর্মজীবী ও বেকারের হিসাব দেয়া হয়নি।

Advertisement

বেকার এশিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম