Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

গণ-অভ্যুত্থানে আহতদের উদ্দেশে সেনাপ্রধান

সেনাবাহিনী সবসময় পাশে থাকবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজে তিনি এ কথা বলেন। এ সময় সেনাপ্রধান আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

আইএসপিআর জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।

ইফতার ও নৈশভোজে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম