Logo
Logo
×
   

Advertisement

প্রথম পাতা

উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা

স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখুন

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখুন

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা প্রতিবেদন উপস্থাপন করেন। কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

Advertisement

প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম