Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

ফোনে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর : মেডিকেল বোর্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর : মেডিকেল বোর্ড

Advertisement

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মাথায় ব্যাপক রক্তক্ষরণের কারণে শনিবার রাত সাড়ে ৯টায় আবারও সিটি স্ক্যান করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন। 

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, ‘জ্ঞান ফিরলেও এখনো নুর শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে শুক্রবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।’ নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মো. আসাদুজ্জামান।

এদিকে নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখতে হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসক রাত ৮টার দিকে জানিয়েছেন, নুর ভাইয়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে আরও দেড়দিন। এরপর তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে যান। তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। প্রধান উপদেষ্টা নুরসহ আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শফিকুল আলম আরও বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সেখানে তার চিকিৎসা কার্যক্রম মনিটর করার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।


Advertisement

Advertisement

আরও পড়ুন

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

আতঙ্ক ছড়াচ্ছে কারা

তত্ত্বাবধায়ক সরকারের নতুন রূপরেখা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

হামলার আশঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবাসহ বহু ওয়েবসাইট সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম