উত্তরা ব্যাংকের কলাবাগান শাখার নতুন কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরা ব্যাংক পিএলসি-এর কলাবাগান শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল হাশেম ব্যাংকের কলাবাগান শাখা, ঢাকা (গ্রীণ ল্যান্ডমার্ক টাওয়ার, হোল্ডিং নম্বর- ১২৯, মিরপুর রোড, ওয়ার্ড নং-১৭, কলাবাগান, ঢাকা) এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক-রেজাউল করিম, রাফিউল ইসলাম, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর অঞ্চল) মধু সূদন সরদার, মহাব্যবস্থাপক (জনসংযোগ) রবিউল হাসান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
