Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

টিপস

নিরাপদে গুগল সার্চের উপায়

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিরাপদে গুগল সার্চের উপায়

ফাইল ছবি

Advertisement

বর্তমান সময়ের সবচেয়ে বৃহত্তম অনুসন্ধান ইঞ্জিন গুগল। মার্কিন জনপ্রিয় এ সার্চ ইঞ্জিনটির লক্ষ্য ‘বিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত করা এবং সেগুলো সর্বসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা।’ গুগল প্রতিদিন তার বিভিন্ন সেবার মাধ্যমে প্রায় ৫.৪ বিলিয়ন বা ৫০০ কোটিরও বেশি অনুসন্ধানের অনুরোধ গ্রহণ করে। প্রাত্যহিক জীবনে অনলাইনকেন্দ্রিক যে কোনো কিছু খুঁজতেই আমাদের সবার আগে মাথায় আসে গুগল মামার কথা। তবে গুগলে কোনো কিছু খুঁজতে গেলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অশ্লীল তথ্য ও ছবি দেখা যায়। এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

এখন স্বাভাত মনে প্রশ্ন জাগতেই পারে, এই বিরক্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে কিভাবে। এক্ষেত্রে গুগলের সেফ সার্চ ফিল্টার কাজে লাগিয়ে অনলাইনে তথ্য খোঁজার সময় অপ্রয়োজনীয় তথ্য, অশ্লীল ছবি ও ভিডিও ব্লক করা যায়। গুগল সেফ সার্চ ফিল্টার চালুর জন্য প্রথমে www.google.com/preferences ঠিকানায় প্রবেশ করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এবার Search Settings-এর নিচে Search Results অপশনের মধ্যে SafeSearch Filters পাওয়া যাবে। ফিল্টারটির নিচে Turn on SafeSearch-এর বাম পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে নিচে এসে Save বাটন চাপলেই সেফ সার্চ ফিচার চালু হয়ে যাবে। এ ছাড়া www.google.com/safesearch ঠিকানায় ক্লিক করে আপত্তিকর ছবি বা ভিডিও ব্লক করা যায়। এ জন্য ওপরের ঠিকানায় প্রবেশ করে Explicit results filter অপশন চালু করতে হবে।

Advertisement

নিরাপদ গুগল সার্চ উপায়

Advertisement

আরও পড়ুন

বাইন্যান্সে নজিরবিহীন সাইবার হামলা ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

ক্রিপ্টো দুনিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় লুট

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

অ্যাপলের টাচস্ক্রিন ল্যাপটপ

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

কমেডির মঞ্চে এআই তরুণীদের রাজত্ব

সিটিজে-ওপাসের সেমিনার এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম