Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জার্মানিতে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’-এ প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ করেছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২৪তম আসরে দেশের দুটি দল ‘টিম লেইজি-গো’ এবং ‘রোবনিয়াম বাংলাদেশ’ অংশ নিচ্ছে। এ অলিম্পিয়াডে অংশ নেওয়া দুটি দলের দুজন করে মোট চারজন প্রতিযোগী রয়েছেন। টিম ‘টিম লেইজি-গো’র সদস্যরা হলেন-বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকবাল সামিন পৃথুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তওসিফ সামিন।

টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’ এ রয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের মাধ্যমিক পরীক্ষার্থী ইসরাফিল শাহীন অরণ্য এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা হিসাবে আছেন রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসাবে মাহেরুল আজম কোরেশী। আয়োজকরা জানান, এবার প্রতিযোগীরা নিজেদের খরচেই এই আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে। সহযোগিতা করছে জেআরসি বোর্ড এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গার্লস স্পেস মিশন ২০৩৫ মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মঙ্গলের পথে স্বপ্নবাজ ৩০ কিশোরী

মেটা-অ্যাপলের এআই জোট

মেটা-অ্যাপলের এআই জোট

ইউটিউবে আসছে অডিওবুক

ইউটিউবে আসছে অডিওবুক

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গলে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম