Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

দণ্ডপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দণ্ডপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরত চাইল বাংলাদেশ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান। ফাইল ছবি

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল’।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্যপালনীয় বটে।’

সোমবার সন্ধ্যায় এ প্রতিক্রিয়ায় সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ‘তাদের ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছেন কোর্ট এবং সেজন্য আমরা ভারতকে অফিশিয়ালি জানাব।’ তিনি বলেন, চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটি। একটি অফিশিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। আমরা দুটিই করতে পারি।

প্রসঙ্গত, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল বাংলাদেশ। চিঠিও পাঠানো হয়েছিল। যদিও ভারতের পক্ষ থেকে এ ধরনের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম