Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

নাসা নজরুলের প্লট-জমি জব্দের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাসা নজরুলের প্লট-জমি জব্দের আদেশ

Advertisement

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের গুলশানের আবাসিক এলাকার প্লট ও ১৪ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা দেখানো হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ জব্দের আবেদন করেন। এতে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখেছেন। সেজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বছরের ৬ মার্চ ও ১৮ নভেম্বর দুই দফায় তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ নাসা গ্রুপের অন্যান্য পাওনাদি পরিশোধের নামে আসামি নজরুল ইসলাম মজুমদার সম্পত্তিগুলো বিক্রির চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে আসামির এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। সেজন্য তার সম্পদ জব্দ করা প্রয়োজন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম