Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পাটগ্রাম ও কুলাউড়া সীমান্ত

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম ও মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তে পৃথক ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তারা হলেন সবুজ ইসলাম ও সুখিরাম উরাং। প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম সবুজ ইসলাম। বিএসএফ সবুজের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সবুজ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরী গ্রামের খালপাড়া এলাকার বিপরীতে বাংলাদেশের জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্ত এলাকা। বুধবার গভীর রাতে উভয় দেশের সীমান্তের প্রধান পিলার ৮৬৪ নম্বরের ৫ নম্বর উপপিলারের কাছে দিয়ে বাংলাদেশ ও ভারতের ৮-১০ গরু পারাপারকারী গরু আনা-নেওয়ার চেষ্টা করতে থাকে। এ সময় বাংলাদেশি গরু পারাপারকারীরা ভারতীয় অংশের প্রায় ৩০ গজ অভ্যন্তরে চেনাকাটা সীমান্ত এলাকায় যায়। সেখানে ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সবুজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

কুলাউড়া (মৌলভীবাজার) : এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে বিএমএফের গুলিতে সুখিরাম উরাং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সুখিরাম ওই বস্তির দাসনু উরাংয়ের ছেলে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বিএসএফ সীমান্ত এলাকায় কোনো কারণ ছাড়াই সুখিরামের ওপর গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুখিরাম পেছনে ডানপাশের পাঁজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লাশের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সি ও লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, মুরইছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সিলেট সীমান্তে ফের বিএসএফের গুলি লাশ উদ্ধার

সিলেট সীমান্তে ফের বিএসএফের গুলি লাশ উদ্ধার

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

আরও পড়ুন

সৌরবিদ্যুৎ নিয়ে আসছে বিশেষ অধ্যাদেশ সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

সরকারি সম্পত্তিতে ব্যবসার সুযোগ

কারুপণ্য পেল ‘রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ’ কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ রংপুর থেকে বিশ্বজয়

ব্যাংককে নিম্ন আয়ের দেশগুলোর বিষয়ে প্রস্তাবনা সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম