Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

অংশ নিয়েছে নিবন্ধিত ৫১টি দল

বিএনপির ৩৩১ জামায়াত ২৭৬, এনসিপি ৪৪ প্রার্থী

Advertisement

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির ৩৩১ জামায়াত ২৭৬, এনসিপি ৪৪ প্রার্থী

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগের সঙ্গে বিগত নির্বাচনগুলোতে অংশ নেওয়া ঘনিষ্ঠ কয়েকটি দলও। তবে দলীয় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ দলীয় কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নিতে পারেনি। ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, যাদের অনেকেই বিএনপির বিদ্রোহী প্রার্থী। মঙ্গলবার রাতে দেওয়া নির্বাচন কমিশনের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বিএনপি দলীয় ৩৩১ জন নির্বাচনে প্রার্থী হয়েছেন। বেশকিছু আসনে একাধিক প্রার্থী রয়েছে দলটির। জামায়াতে ইসলামীর ২৭৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন ২৬৮ জন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দলীয় প্রার্থী হয়েছেন ৪৪ জন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৫৩ জন প্রার্থী দিয়েছে। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন ২২৪ জন। সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আ.লীগঘনিষ্ঠ কয়েকটি দল। এ তালিকায় থাকা জাতীয় পার্টি-জেপির ১৩ জন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৭টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ৩টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ৯টি আসনে প্রার্থী দিয়েছে। তবে ১৪ দলীয় জোটে থাকা বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ ৯টি নিবন্ধিত রাজনৈতিক দল এ নির্বাচনে প্রার্থী দেয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি রাজনৈতিক দল অংশ নেয়। ওই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৭১১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের সংখ্যা বেড়েছে। তবে প্রার্থীসংখ্যা কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৫৬৯ জন।

১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির তথ্য অনুযায়ী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ২৪; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ৬৫; গণঅধিকার পরিষদ (জিওপি) ১০৪; নাগরিক ঐক্য ১১; গণসংহতি আন্দোলন ১৮; গণতন্ত্রী পার্টি-১; জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি-৩১; জাকের পার্টি-৭; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-৪১; বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ৩ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন প্রার্থী দিয়েছে। অন্যান্য দলের মধ্যে বাংলাদেশের মুসলিম লীগ ১৪; ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ২৩; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫; গণফোরাম ২৩; গণফ্রন্ট ৬; বাংলাদেশ ন্যাপ ১; বাংলাদেশ জাতীয় পার্টি ৫; ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২২; বাংলাদেশ কল্যাণ পার্টি ৩; ইসলামী ঐক্যজোট ৩; বাংলাদেশ খেলাফতে মজলিস ৯৪; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২৭; জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ৩; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ৭; খেলাফত মজলিস ৬৮; বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ৭; বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ২০; জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ৮; বাংলাদেশ কংগ্রেস ১৮; ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৪২; বাংলাদেশ জাসদ ৯; বাংলাদেশ সুপ্রিম পার্টি ২১; ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ জন প্রার্থী দিয়েছে।

প্রার্থী দেয়নি যেসব দল : এ নির্বাচনে ৯টি নিবন্ধিত রাজনৈতিক দল প্রার্থী দেয়নি। এসব দলের মধ্যে রয়েছে-ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

প্রধানমন্ত্রীর জাপান সফর বিতর্কিতদের হাতে ফ্লাইট

বিতর্কিতদের হাতে ফ্লাইট

কালীগঞ্জের বাদেডিহি গ্রাম চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম