Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

চট্টগ্রাম-১৩ আসন

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান নিজামের

ভিডিও ভাইরাল নগরজুড়ে তোলপাড়

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজারে নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে চলছে তোলপাড়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনায় যায়, ‘এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এই চাতুরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এই এলাকার অর্থনৈতিকভাবে গুরুত্ব অনেক।’

তিনি বলেন, ‘আমি আরেক অফিস উদ্বোধনের সময় বলেছি-এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।’ এ অবস্থায় তিনি দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না।’ এ সময় বিএনপি নেতাকর্মীদের হ্যাঁ বলে জবাব দিতে দেখা যায়।’

এ আসনে সাতজন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন- বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা। এদের মধ্যে বিএনপির প্রার্থী ও জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের এসএম শাহজাহানের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। এর আগে সরওয়ার জামাল নিজাম নিজ দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, অনেক নেতা ধানের শীষের পক্ষে কাজ করছেন না। এতে ভোটে বিপর্যয় হলে তারা দায় এড়াতে পারবেন না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম