Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

অর্থ পাচারের অভিযোগ

ঢাকা ওয়াসার এমডি সালামকে অপসারণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা ওয়াসার এমডি সালামকে অপসারণ

মো. আব্দুস সালাম

Advertisement

বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তৈরি পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান জানান, এমডি স্যার (আব্দুস সালাম ব্যাপারী) পদত্যাগ করেছেন। রোববার মন্ত্রণালয়ে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে বিতর্কিত প্রক্রিয়ায় ঢাকা ওয়াসার এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি ছিলেন একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী। এ পদে চাকরিকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন আব্দুস সালাম।

এছাড়া ২০১৮ সালে তিনি নিজের নাম ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধনের তথ্যমতে, ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়ির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার খবর প্রকাশিত হওয়ার পর সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম