Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি সংসদে

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবি সংসদে

ফাইল ছবি

Advertisement

সারা দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তবর্তী সরকারের সময় থেকে শুরু করে তার আগে তো ছিলই, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ... এই সরকার একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিভাগীয় ডিআইজিদের বলে দেন, থানাগুলো যদি তৎপর হয় সবচেয়ে ভালো হবে। তিনি আরও বলেন, এগুলোকে বন্ধ করতে হবে। সন্ধ্যার পরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেশি বেড়ে যায়।

এ সময় স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, জয়নুল আবদিন ফারুক নোটিশ দিয়েছিলেন সড়ক পরিবহণের। জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে গেলাম তো, এ জন্য বলে দিলাম। নোয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য জানান, এ ব্যাপারেও তিনি নোটিশ দিয়েছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম