Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

শপথ নিলেন নারী আসনের ৪৯ এমপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শপথ নিলেন নারী আসনের ৪৯ এমপি

জাতীয় সংসদে রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যরা -পিএমও

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিতরা শপথ নিয়েছেন। রোববার রাত নয়টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে নবনির্বাচিত ৪৯ নারী এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির ৩৬, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ এবং স্বতন্ত্র জোটের ১ জন সংসদ-সদস্য একসঙ্গে শপথ নেন। শপথ নেওয়া শেষে এমপিরা শপথ পত্রে স্বাক্ষর করেন। পরে তারা সংসদ-সদস্যদের তালিকা বইয়ের স্বাক্ষর করেন। পরিচয়পত্রের জন্য ছবি তোলা এবং আঙুলের ছাপ নেওয়া হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আসন বণ্টন অনুযায়ী ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত জোট এবং ১টি স্বতন্ত্র প্রার্থীর জোট পাওয়ার কথা ছিল। কিন্তু জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়। ১৯ মিনিট দেরি হওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। যদিও আদালতের নির্দেশে তা গ্রহণ করে। যাচাই-বাছাইয়ে তা বৈধ ঘোষণা করে ইসি।

এদিকে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন মনিরা শারমিন। উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন মনিরা শারমিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম