জিয়াউর রহমানের ৭১’র ভাষণ স্মরণ ভারতীয় দূতাবাসের
Advertisement
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জিয়াউর রহমান স্মরণে একটি বার্তা দিয়েছে।
ভারতীয় দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করতে সমবেত হয়েছে, তখন দূতাবাস ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছে।
এই ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে নিয়ে গিয়েছিল বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, তখনকার মতো ভারত আজও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। পোস্টে বলা হয়, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাঁথা এবং দুদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।
