Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নতুন-পুরোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন: ডা. শফিকুর রহমান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন-পুরোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিন: ডা. শফিকুর রহমান

রাজধানীর পল্টনে মঙ্গলবার ১১ দলীয় ঐক্য’র সমাবেশে বক্তৃতা করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -যুগান্তর

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনগণকে নতুন-পুরোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জাতির স্বার্থে যতক্ষণ সংসদে থাকতে পারব ততদিন থাকব। জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে ফ্যাসিবাদ জেগে উঠবে। নতুন ফ্যাসিবাদীদের পরিণতিও পুরোনোদের মতোই হবে। তিনি সরকারের উদ্দেশে বলেন, জুলাই গণহত্যা, গুম-খুনের বিচার না করলে যাওয়ার রাস্তা মাপুন।

মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী ফ্যাসিস্ট সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, জাতির ঘাড়ে দীর্ঘ বছর ধরে ফ্যাসিবাদ চেপে বসেছিল। তখন কারও জানমালের নিরাপত্তা ছিল না। তখন আমরা সবাই ছিলাম মজলুম। যারা এখন ক্ষমতায় আছেন তারাও তখন ছিল মজলুম। কিন্তু ক্ষমতা পেয়ে তাদের সুর পালটে গেছে। জামায়াত আমির বলেন, গত তিন মাসে ৬শ খুন হয়েছে। নিজেদের হাতেই নিজেরা খুন হয়েছে ২৮০ জন। যে দলের হাতে নিজেদের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকতে পারে?

বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতায় এসেই বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক উপাচার্য বসিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সর্বত্র দলীয় প্রশাসক বসিয়েছেন। খেলার মাঠ পর্যন্ত আপনাদের দখল থেকে রেহাই পায়নি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি নতুন করে ফ্যাসিস্ট হওয়ার পথে আগাচ্ছে।

তিনি বলেন, আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন তা ইতোমধ্যে জনগণের জানতে বাকি নেই। আপনাদের কারসাজির রাজসাক্ষীও আছে। তারপরও দেশের স্বার্থে ফলাফল মেনে নিয়েছি। বিনয়ের সঙ্গে বলব-মজলুম ছিলেন, জালেম হবেন না। এ সময় তিনি শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ এখন কারও চোখ রাঙানিতে চলবে না। আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে, প্রস্তুত থাকুন। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এবং জুলাই হত্যার বিচার না করেন তাহলে ৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন না।

মামুনুল হক বলেন, দেড় হাজার শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যে রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছি, জীবন দিয়ে হলেও আগামীতে ফ্যাসিবাদমুক্ত রাখব এই দেশকে।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুল মাজেদ আতহারি, বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম