Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএসের গুলিতে তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে ওই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে নিহত হন ওই যুবক। রোববার সকালে ঘটনাটি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবির এই কর্মকর্তা বলেন, রাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। বিএসএফ তারা মিয়ার লাশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ আরও বলেন, তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাকারবারের একটি মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে চলতি বছরের ১২ জুন একই উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএসের গুলিতে মুজিব আলী নামে আরেক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছিল। পরে বিএসএফ তার লাশ হস্তান্তর করে। সে সময়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম