Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ইসির পরিপত্র নিয়ে ধূম্রজাল

এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনআইডির বয়স সংশোধন মাঠ পর্যায়ে

Advertisement

অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদ থাকলে তাদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠ পর্যায়েই নিষ্পত্তি করা হবে। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা এসব আবেদন নিষ্পত্তি করবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

তবে এ পরিপত্র বাস্তবায়ন নিয়ে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে। এতে জন্মতারিখ সংশোধনের বিষয়টি ‘ক’ ক্যাটাগরির আওতায় রাখার কথা বলা হলেও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জেলা নির্বাচন কর্মকর্তাদেরও।

সাধারণত : ‘ক’ ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করেন। এছাড়া জন্মতারিখসহ নিজের নাম ও পিতা-মাতার নামের পুরো পরিবর্তন চাইলে তা নিষ্পত্তির এখতিয়ার এনআইডি’র মহাপরিচালকের হাতে রাখা হয়েছে। এক্ষেত্রে জেলা-উপজেলা থেকে সাধারণ মানুষকে এনআইডির তথ্য সংশোধনের জন্য ঢাকাতেই আসতে হবে।

গত ২১ জুলাই কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিল ইসি। ওই সভা শেষে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, ‘মাঠ পর্যায়ে জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এনআইডিতে সেন্ট্রালি করে থাকি। এখন এসএসসি, জেএসসি, পিএসসির পাবলিক এক্সাম সার্টিফিকেটের ভিত্তিতে মাঠ পর্যায়ে এই সংশোধনগুলো করতে পারব। সেই ডেলিগেশনটা মাঠ পর্যায়ে দেওয়া হবে।’

গতকাল জারি করা পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসাবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন।

একইভাবে এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরাও ওইসব আবেদন আমলে নিয়ে তা সমাধান করতে পারবেন। তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণ বা দলিল গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করতে হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্মতারিখ সংশোধনের আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা যাবে না। এগুলো মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে। একইভাবে জন্মতারিখসহ নিজ নাম ও পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনও মহাপরিচালক নিষ্পত্তি করবেন। এছাড়া জন্মতারিখ, নিজ নাম এবং পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না।

ইসির কর্মকর্তারা জানান, বয়স সংশোধনের আবেদন আগে গুরুত্ব অনুযায়ি উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পর্যায়ে সমাধান করার সুযোগ ছিল। ওই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠায় মাঠ পর্যায়ে জন্মতারিখ সংশোধনের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবার শর্তসাপেক্ষে জন্মতারিখ সংশোধনের সুযোগ মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের দিলো ইসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাল

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাল

পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম