Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক আজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক আজ

Advertisement

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের প্রতিনিধিদল। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে তারা বৈঠক করবে। একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এফবিসিসিআই ও দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে সিআইআই প্রতিনিধিদল। পরে বিকাল ৫টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকগুলোতে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ, সরবরাহব্যবস্থা, জ্বালানি, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও উৎপাদন খাতে সহযোগিতার বিষয় গুরুত্ব পেতে পারে।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে প্রতিনিধিদল সোমবার ঢাকায় আসে। এতে ভারতের বড় শিল্পগোষ্ঠী ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে সিআইআইয়ের প্রেসিডেন্ট-ডিজাইনেট ও ভারত বায়োটেকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. সুচিত্রা কে. ইলা, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুবরো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম ও অ্যাপোলো হসপিটালসের প্রতিনিধি রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম