পাবনায় দুই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার আটঘরিয়া ও সাঁথিয়ায় দুই বিএনপি নেতাকে গুলি করে এবং নাটোরের মহাদেবপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্র্বত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
আটঘরিয়া ও সাঁথিয়া (পাবনা) : পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার ৬ ঘণ্টা পর সাঁথিয়ায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার চাঁদপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম আব্দুল আজিজ। তিনি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আব্দুল আজিজ পেঁয়াজের ব্যবসা করতেন। সোমবার এশার নামাজের পর তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ১০টায় বনগ্রাম-সাঁথিয়া সড়কের চাঁদপুর মিনারপাড়া গ্রামের একটি পুকুরে স্থানীয়রা আজিজের লাশ দেখে পুলিশে খবর দেন। সাঁথিয়া থানা পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, সোমবার বিকালে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা নামক স্থানে প্রকাশ্যে বিএনপি নেতা আদম আলী মেম্বারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদম আলী ওই উপজেলার একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ী অলিফ চন্দ্র দত্ত দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সোমবার সন্ধ্যায় দোকান থেকে দুলালপাড়ার নিজ বাড়ির গলিতে পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। অলিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ১১টায় তিনি মারা যান । অলিফ সুনিল চন্দ্র দত্তের ছেলে ও মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের মালিক।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। অলিফের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
