আত্মহত্যায় বাধা
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়িয়ে হত্যা
Advertisement
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে এবং ৮ মাস বয়সি ভাতিজিকে আছড়িয়ে হত্যা করেছে ইমন নামে এক যুবক। এ সময় ভাবিকে কুপিয়ে জখম করে সে। ভাবি তার শাশুড়িকে বাঁচাতে এসেছিলেন। সোমবার সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন দিনমজুর। তিন-চার মাস আগে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। একাধিকবার পায়ের অস্ত্রোপচারের পরও সুস্থ না হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু মা ও পরিবারের সদস্যদের বাধায় তা সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে মা পিয়ারা বেগমকে (৬৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করে ইমন। শাশুড়িকে বাঁচাতে এলে ভাবি রাবেয়া আক্তারকে (২৫) কুপিয়ে জখম করে সে। ওই সময় পাশেই ছিল ৮ মাস বয়সি আপন ভাতিজি ইসরাত জাহান। শিশুটির দুই পা ধরে আছড়াতে শুরু করে ইমন। একপর্যায়ে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে ইমনকে আটক করে থানায় খবর দেন। আর গুরুতর আহত অবস্থায় রাবেয়া আক্তারকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
