Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চীন ও ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন -পিআইডি

Advertisement

চীন ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে আগামী দিনে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে উষ্ণ অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার প্রতি চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এদিকে একই দিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। উভয়পক্ষের বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধি এবং জ্বালানি, অবকাঠামো, এভিয়েশন, তথ্যপ্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিকসসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় বৈঠকেই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তার ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং আমিরাত রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিম-মুরগির বাজারে ফের অশনিসংকেত ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার

ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার

জাতীয় জাদুঘরে ফের হচ্ছে নজরুল কর্নার

জাতীয় জাদুঘরে ফের হচ্ছে নজরুল কর্নার

চীন ও ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

খলিলের সামনে জাতিসংঘে পাঁচ চ্যালেঞ্জ

খলিলের সামনে জাতিসংঘে পাঁচ চ্যালেঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম