Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সংসদীয় কমিটিকে সভাপতি

স্থানীয় নির্বাচন অবাধ করতে প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থানীয় নির্বাচন অবাধ করতে প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

Advertisement

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তাই স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে সংশয় রয়েছে মনে করে সংসদীয় কমিটি। এ কারণে তারা বাহিনীকে প্রস্তুতির সময় দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার সুপারিশ করেছে। কমিটি একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়কার দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়ন করতে বলেছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কেএম সেলিম রেজা হাবিব।

বৈঠক শেষে সভাপতি জানান, সরকারি ও বিরোধী দলের সদস্যরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। তবে এবারের স্থানীয় সরকার নির্বাচন অন্য নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। এ ধরনের নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, তা এখনো পুরোপুরি নেই। সভাপতি বলেন, আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন হবে।

স্থানীয় সরকার নির্বাচনে ঝুঁকির কারণ ব্যাখ্যা করে কেএম সেলিম রেজা হাবিব বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে নয়টি ওয়ার্ডের সদস্য, তিনটি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি তৎপরতা প্রয়োজন পড়ে। তবে সেই প্রস্তুতির সময় নিলেও আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে।

এদিকে, বৈঠকে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। এছাড়া গ্রামীণ সড়ক নির্মাণের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত গ্রহণের সুপারিশ করে তারা।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর তথ্য উপস্থাপন করা হয়। সদস্যদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগের আমলে অনেক প্রকল্প নেওয়া হয়েছিল, যেগুলো আসলে অপ্রয়োজনীয়। দুর্নীতি করার জন্য এসব প্রকল্প নেওয়া হয়। এ ধরনের প্রকল্পগুলো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে হবে। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কিছু প্রকল্পের বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) কাজ করছে।

বৈঠকে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, স্বজনপ্রীতিমুক্ত আচরণ ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা নিশ্চিত করারও সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আর্সেনিকযুক্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের জন্য বলা হয়।

কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এটিএম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান বৈঠকে অংশ নেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম