Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ফের খুলছে ডিভি লটারির দ্বার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের খুলছে ডিভি লটারির দ্বার

Advertisement

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি পুনরায় চালুর উদ্যোগ নিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন। তবে এ কর্মসূচিতে বাংলাদেশিরা অংশ নিতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ২০২৭ সালের এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম অভিবাসী পাঠায়-এমন দেশগুলোর নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার লটারিতে অংশ নিতে পারবেন। খবর ফোর্বসের।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। একই সঙ্গে ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনায় নিবন্ধন কার্যক্রম ৩০ দিন পর্যন্ত চালু রাখার কথা বলা হয়েছে।

তবে ডিভি লটারি চালু করতে আদালত যে রায় দিয়েছেন, এর বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আদালতের আদেশ স্থগিত রাখার আবেদনও জানিয়েছে ট্রাম্প প্রশাসন, যা মঞ্জুর হলে লটারির নিবন্ধন শুরুর প্রক্রিয়া ফের ঝুলে যেতে পারে। তাই এ লটারির প্রক্রিয়া কবে শুরু হবে, আর কবে শেষ হবে, তা নির্ভর করছে চলমান আইনি প্রক্রিয়া নিষ্পত্তির ওপর।

১৯৯০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের আমলে কংগ্রেসের পাশ করা ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে ডিভি লটারি চালু হয়। বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে ডাইভারসিটি ভিসা কর্মসূচি বন্ধ রয়েছে।

কারণ হিসাবে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ফলে বাংলাদেশ এই যোগ্যতা হারিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

পানাম ইনস্টিটিউটের বিশ্লেষণ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম