Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত

Advertisement

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. ইমন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমন যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঝান্টু ও কাশেমসহ কয়েকজন খুনিদের নাম পেয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখল-বেদখল নিয়ে বায়েজিদ এলাকায়

ঝান্টু গ্রুপের সঙ্গে যুবদল সমর্থিত সবুজের বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দু’গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইমন সবুজ গ্রুপের সঙ্গে ছিলেন। সংঘর্ষের পর সবুজের লোকজন চলে গেলে ঝান্টুর কর্মীরা ইমনকে একা পেয়ে মারধর করে। এতে ইমন গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুর পর বায়েজিদ এলাকায় উত্তেজনা বিরাজ করে।

বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ‘আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে ঝান্টু গ্রুপের সঙ্গে ও সবুজ গ্রুপের বিরোধ ছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সবুজ গ্রুপের ইমন গুরুতর আহত হন। শনিবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Advertisement

নিহত

Advertisement

আরও পড়ুন

২০২৯ সালের মধ্যে দুটি বাস্তবায়নের টার্গেট যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল

যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল

তরঙ্গ নবায়নে অকল্পনীয় ছাড় গ্রাহক সেবার নিশ্চয়তা কোথায়

গ্রাহক সেবার নিশ্চয়তা কোথায়

হাওড়ের বাহেরবালি উচ্চবিদ্যালয় পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম