Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

ইভিএম কেনায় দুর্নীতি

ইসির ৬ কর্মকর্তাকে দুদকে তলব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনায় দুর্নীতি অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টেন্ডার ছাড়াই বাজার দরের ১০ গুণ বেশি দামে ইভিএম কেনার অভিযোগে তাদেরকে তলব করা হয়। ২ জুলাই তাদেরকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াতের চিঠিতে তাদেরকে তলব করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই ৬ কর্মকর্তা হলেন-ইভিএম কেনার সময়ে ইসির উপপ্রধান মো. সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো. মাহফুজুল হক, ইসির আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালটেন্ট এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব (চ.দা.) ফরহাদ হোসেন, সিস্টেম এনালিস্ট ফারজানা আখতার ও সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। ইসি সূত্র জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সবাই পদোন্নতি পেয়েছেন। ৩ কর্মকর্তা বর্তমানে ইসিতে কর্মরত নেই। এছাড়া ইভিএম ক্রয়ের সঙ্গে আরও কয়েকজন সরাসরি যুক্ত ছিলেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সরকারী আর্থিক বিধি বিধান লংঘন করে সমীক্ষা ছাড়াই প্রকল্প নেওয়া হয়। টেন্ডার ছাড়া বাজার দরের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ওই বিষয়ে ২ জুলাই দদকে উপস্থিত হয়ে ওই ৬ কর্মকর্তার বক্তব্য প্রয়োজন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে ওই মেশিনগুলো কিনেছিল ইসি। যদিও সেই ভোটে সীমিত পরিসরে মেশিনগুলো ব্যবহার করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম