Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জনসংখ্যা ৫, ভোটার ২

এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’

Advertisement

Icon

আশিক আলী, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়ার ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রাম ‘শ্রীমুখ’। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত গ্রামটির আয়তন মাত্র ৬০ শতক। গ্রামটিতে বাড়ি মাত্র একটি। গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচজন। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী। গ্রামটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট গ্রাম হিসাবে দাবি করা হচ্ছে।

শ্রীমুখ গ্রামের আফতাব আলী (৮০) প্রায় ২৫-২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। মাঝে-মধ্যে তিনি দেশে আসেন। বাড়িতে থাকেন তার স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম (১৬) এবং আফতাবের দুই বোন দিলারা বেগম (৩৮) ও আঙ্গুরা বেগম (৩৫)। রাস্তা না থাকায় সুমাইয়া ফুফুর বাড়ি তেলীকোনা গ্রামে থেকে পড়াশোনা করে। ২০২৪ সালের ভোটার তালিকা অনুসারে গ্রামের ভোটার দুজন। তারা হলেন দিলাররা বেগম ও আঙ্গুরা বেগম।

জানা যায়, এক বাড়ির ওই গ্রামটি ছিল একজন হিন্দু পরিবারের। ১৯৬৪ সালে তারা আফতাবের দাদা হাবিব উল্লাহর কাছে বাড়ি ও জমি বিক্রি করে ভারতে চলে যান। এরপর থেকে সেখানে হাবিবের বংশধররা বসবাস করে আসছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তিনি গ্রামটি পরিদর্শন করেছেন। রাস্তার সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

লালমোহন ও উজিরপুরে যুবদলের দুই নেতাকর্মীকে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম