Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

প্রজ্ঞাপন জারি

২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২২ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন

Advertisement

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২২ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই কমিটির সদস্যরাই নতুন বেতন কাঠামো নির্ধারণ করবেন।

কমিশনের প্রথম সভার তারিখ থেকে ৬ মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫-এর ক্ষমতাবলে প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য এই বেতন কমিশন কাজ করবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে কাজ করবে এই কমিশন।

কমিটিতে যারা রয়েছেন : সভাপতি (পূর্ণকালীন) : সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সদস্য (পূর্ণকালীন) হলেন-সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন, সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিম। সদস্য (খণ্ডকালীন) : সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম, সাবেক সরকারি কর্মকর্তা ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, সাবেক সচিব ড. জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, সাবেক ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, সাবেক গ্রেড-১ কর্মকর্তা মিজ তহমিনা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. একেএম মাসুদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আতিকুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক অধ্যাপক একে এনামুল হক, সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি (প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, অতিরিক্ত সচিব (প্রবিধি, বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, অতিরিক্ত সচিব (বাস্তবায়ন) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, সরকারের সচিব/অতিরিক্ত সচিব।

বর্তমানে ২০১৫ সালের পে-স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ লাখ। আর ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী, সরকারি কর্মচারীদের জন্য এখন ২০টি বেতন গ্রেড রয়েছে। এ কাঠামোতে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে যোগ দেওয়া একজন চাকরিজীবীর মূল বেতন হয় মাসে ২২ হাজার টাকা। এছাড়াও সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত বাবদ আলাদা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট ৮৪ হাজার ১১৪ কোটি টাকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম