অবৈধ সম্পদ
শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে ১২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ওরফে ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার বলা হয়েছে, রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। তার কোনো স্বীকৃত ব্যবসা-বাণিজ্য নেই। কিন্তু তা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে তিনি ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক, যা এখন আদালতে বিচারাধীন রয়েছে। এতে রাদওয়ান মুজিব সিদ্দিকও অন্যতম আসামি।
