|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-খুলনা মহাসড়কের ‘ঝিনাইদহ থেকে যশোর’ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার সড়কের বেহাল দশা চোখে পড়ার মতো। এ মহাসড়কটির ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজর দূরপাল্লার যানবাহন যাতায়াত করে। কিন্তু পরিতাপের বিষয়, মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে চালকদের ধীরে ধীরে সাবধানে যানবাহন চালাতে হয়। ফলে যাত্রীদের অনেক সময়ের অপচয় হয়। রাস্তার পিচ উঠে গিয়ে ধুলাবালিতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। মহাসড়কের এ অংশটির বেহাল দশার কারণে এখানে দুর্ঘটনার ঝুঁকিও কয়েকগুণ বেড়ে গেছে। এমতাবস্থায় মহাসড়কটি দ্রুত সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরাফাত হোসেন, শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়
