রাজনৈতিক শিষ্টাচার সুস্থ সংস্কৃতির ভিত্তি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজনীতি মানে ক্ষমতা বা জয়-পরাজয় নয়; রাজনীতি হলো মানুষের সেবা এবং মতাদর্শের লড়াই। আর এ লড়াইয়ে শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ রাজনীতির জন্য আমাদের যা মেনে চলা উচিত : ১. গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত। আমাদের মনে রাখতে হবে, কারও আদর্শ আমার সঙ্গে না মিললেই তিনি আমার ব্যক্তিগত শত্রু নন। আমরা যেন মতের ভিন্নতাকে সম্মানের চোখে দেখি। ২. রাজনৈতিক বিতর্কে আমরা যেন কারও পরিবার, ধর্ম বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য না করি। যুক্তির বিপরীতে যুক্তি দেব, কিন্তু গালি বা অপবাদ দিয়ে নয়। ৩. আমরা যেন নিজের কথা না বলি, অন্যের কথা শোনার ধৈর্যও রাখি। প্রতিপক্ষের কথা শুনলে অনেক ভুল বোঝাবুঝি এমনিতেই কমে যায়। ৪. জনসম্মুখে কথা বলার সময় আমাদের দায়িত্বশীল হতে হবে। কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে উত্তেজনা তৈরি করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।
সাব্বির হোসেন রানা, শিক্ষার্থী, বিএম কলেজ, বরিশাল
