|
ফলো করুন |
|
|---|---|
জনসাধারণ চায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে উঠেছে। সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণহানি নির্বাচনকে একটি উৎসবের পরিবর্তে ভয় ও অনিশ্চয়তার প্রতীকে পরিণত করছে। এ অস্থিরতা তৈরির পেছনে কাদের হাত রয়েছে? নির্বাচন ঘিরে সহিংসতার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে যুক্ত না হয়েও তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। কর্মজীবী দিনমজুর নিরাপদে চলাফেরা করতে পারছে না। বের হলেই আতঙ্ক কাজ করছে। ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে প্রতিনিয়ত মব সৃষ্টি হচ্ছে। এ সহিংসতার একটি উদ্বেগজনক দিক হচ্ছে-মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও সাহস কমে যাচ্ছে। তাই নির্বাচন ঘিরে সব ধরনের সহিংসতা বন্ধ করা জরুরি।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
